মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে কর্মরত দুজন সদস্য (একজন সার্জেন্ট ও একজন ল্যান্স করপোরাল) এবং একজন আনসার সদস্য রয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আশরাফুল হক এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেল কেনার কথা বলে শনিবার রাত ৯টার দিকে ওই ব্যবসায়ীকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি ভবনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে ১০ লাখ টাকা দাবি করা হয়। তিনি ৭০ হাজার টাকা দিলেও আরও টাকার জন্য তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

রোববার ভোরে তাঁকে একটি প্রাইভেটকারে তুলে শ্যামলীর দিকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে তিনি পালিয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে এবং গাড়িটি জব্দ করে।

আরও পড়ুন  উদ্ঘাটন হলো গুলশানে জোড়া খুনের রহস্য

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তথ্যসূত্র: ঢাকা মহানগর আদালত, পুলিশ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ