রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সংবিধান সংশোধনে গণভোট চায় জামায়াত, চট্টগ্রামে হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। জনগণের মতামত নিতে প্রয়োজনীয় বিষয়ে গণভোট আয়োজন করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত আলোচনা সভায় শনিবার (৭ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, যারা চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত, তারাই আবার ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসের দাবি করেন। তার মতে, ৭ নভেম্বরের প্রকৃত চেতনা হলো জনগণের অধিকার, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সেনাবাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত বিপ্লব। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখনো চলছে, তাই দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন  এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া

মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমও উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ