রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রামে বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনার প্রশংসার গান, ভিডিও ভাইরাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রচারণার মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও নেতাদের ভাষণ প্রচারের কর্মসূচি নিয়েছিল মহানগর বিএনপি।

ভিডিওতে দেখা যায়, প্রচারণার একপর্যায়ে মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজছে, পাশ দিয়ে চলছে রিকশা-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা জানান, সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন থেকে গানটি চালানো হয়েছিল। দুপুরে সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত না থাকায় বেশ কিছুক্ষণ গানটি বেজেছে। তবে কে গানটি চালিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি।

ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সাল বলেন, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ