বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে যা জানাল র‍্যাব

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে কথা বলেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কি না অথবা র‍্যাব তদন্তে ব্যর্থ হয়েছে কি না এমন প্রশ্ন করা হয় তাকে। জবাবে অনেকটা কৌশলী উত্তর দিয়েছেন তিনি।লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ওই প্রশ্নের জবাবে বলেন, তদন্তটি আরো বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরো অভিজ্ঞ লোক দরকার।

যারা এ ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। এতে যদি র‍্যাবের কোনো সহায়তা লাগে আমরা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।    আজ (বুধবার) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  আওয়ামী লীগের ১৫ বছর ৩২ শতাংশ বিদেশি ঋণই নেওয়া হয় চীন ভারত রাশিয়া থেকে

আরেক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো র‍্যাব সদস্য পালিয়ে যায়নি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে র‍্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  আরেক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ছাত্র-জনতার ওপর র‍্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখব।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ