মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শাবল আঘাতে যুবককে খুন

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই নারীর ঝগড়াকে কেন্দ্র করে মো. রতন মিয়া (৩২) নামে এক যুবককে শাবলের আঘাতে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ মে) সকালের দিকে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রতন মিয়া পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের মেয়ে নীলা আক্তার জানান, শনিবার সকালে প্রতিবেশী কলিম উদ্দিনের মেয়ে শিখা (২৯) রতন মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী শান্তার কাছে চাল ধার নিতে যান। শান্তা চাল দিতে রাজি না হলে দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। দুজনের ঝগড়ার শব্দ শুনে রতন মিয়া ঘর থেকে বের হয়ে আসেন। পরে তিনি প্রতিবেশী শিখাদের বাড়িতে গিয়ে কী নিয়ে ঝগড়া হয়েছে জানতে চাইলে শিখা (৩০), শিখার বাবা কলিম উদ্দিন (৬৫), শিখার মা শরীফা (৫৫) ও শিখার ভাইয়ের স্ত্রী মিনাসহ (২০) পাঁচজন ক্ষিপ্ত হয়ে শাবল নিয়ে রতন মিয়ার ওপর হামলা করে।

আরও পড়ুন  এবারের বিশ্ব ইজতেমা হবে ৩ পর্বে, প্রজ্ঞাপন হয়নি এখনো

এসময় রতন মিয়ার পেটে শাবল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা রতনকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই পরিবারের ঝগড়ার সময় রতন মিয়া নামে এক যুবক খুন হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন  মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

এম.নাসির/২০

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ