মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

নওগাঁর রাণীনগর উপজেলায় আল-আমিন দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন করার মৌখিক অভিযোগ উঠেছে।

এদের মধ্যে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী রোববার মাদ্রাসা চলাকালে নির্যাতনের শিকার হয়েছে বলে মাদ্রাসার সুপারের কাছে মৌখিক অভিযোগ করেছে।

অভিযোগে ছাত্রীরা জানায়- তিনি ছাত্রীদের জড়িয়ে ধরেন, স্পর্শকাতর স্থানে হাত দেন এবং প্রায়ই অশ্লীল কথা বলেন।

শিক্ষার্থীদের আরো অভিযোগ, ওই শিক্ষক মাদ্রাসায় বেশ কিছুদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রোববার মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীর নিয়ে অশ্লীল কথাবার্তাসহ বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করলে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়।

হয়রানির শিকার পঞ্চম শ্রেণির ওই ছাত্রী জানান, রোববার ক্লাসে আমাকে হয়রানি করা হয়। পরে বিষয়টি মাদ্রাসার আয়া ও ম্যাডামকে জানাই। এরপর বাড়ি গিয়ে পরিবারকে জানাই। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার মাদ্রাসার সুপারকে মৌখিকভাবে জানিয়েছি।

আরও পড়ুন  পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

পঞ্চম শ্রেণির আরেক ছাত্রী বলেন, ওই শিক্ষক বেশ কিছুদিন থেকে আমাকেসহ মাদ্রাসার অনেক ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলে, জড়িয়ে ধরে, শরীরের বিভিন্ন স্পর্শকাতর হাত দেয়, ব্যাঙ্গ করে মন্তব্য করাসহ নানাভাবে হয়রানি করে আসছেন। যে কারণে আমরা তার ক্লাস করতে খুব ভয় পাই। এতোদিন আমরা লজ্জায় বিষয়গুলো কাউকে বলতে পারিনি। রোববার এক সহপাঠীর সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার পর আমরা মুখ খুলেছি। এরপর বিষয়টি শিক্ষকসহ অভিভাবকদের জানিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রতিহিংসার শিকার। ওই মেয়েটির মাথায় সমস্যা আছে। আর তার কথা শুনে প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

আরও পড়ুন  সেন্ট মার্টিনে মোখা’র তাণ্ডব: আহত প্রায় ১৫, তিন শতাধিক ঘর বিধ্বস্ত

রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার শরিফ উদ্দীন মাজহারি বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীসহ কয়েকজন ছাত্রী এবং অভিভাবকের মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আল-আমিন মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এম.নাসির/২২

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ