শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিতর্ক জিইয়ে রেখে লাভ হবে না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে রাখা এবং না রাখা নিয়ে বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাবে? ছাত্ররা চাইলে তাকে চলে যেতে হবে। এখন বলছে, সব দল মিলে বলেন কী করতে হবে। সব দল কিন্তু আসছে না, আসছে ছাত্ররা। তাদের বলেছি, আমরা সব দল মিলে এই রাষ্ট্রপতিকে যে চাই না এটা কার কাছে জিজ্ঞেস করব। সরকারের কাছে বলব? এই বিতর্ক জিইয়ে রাখলে লাভ হবে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে ভোট হোক।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

আরও পড়ুন  হিমায়িত খাদ্যের রপ্তানি টিকিয়ে রাখতে সহায়তা লাগবে

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে। কেউ বলছে ’৭২-এর যে সংবিধান সেটাকে ফেলে দিতে হবে এবং নতুন করে লিখতে হবে।

কিন্তু নতুন করে যখন সংবিধান লিখবেন তখন একেকজন একেক রকম বলবে। আমরা সে রকম জায়গায় যেতে চাই, যেখানে দেশের সমস্ত জনগোষ্ঠীর কল্যাণ হয়। সংস্কার হচ্ছে সেইটুকু যেটা আপনাকে এই মুহূর্তে ভোটের জন্য একটা সত্যিকারের গ্রহণযোগ্যতা দেবে। তার বাইরে যেতে চেষ্টা করলে আপনি পারবেন না।

(সুত্রঃ আমাদেরসময়)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ