Monday, August 3, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বেগমগঞ্জে তাবলীগ জামাতে আসা এক তরুণের মরদেহ উদ্ধার

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে গলায় ফাঁস দিয়ে এ তরুণের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

রোববার (২১মে) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।

স্থানীরা জানান, বৃহস্পতিবার মাহাদীসহ তাবলীগ জামাতের ১৪ জনের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর থেকে তারা সবাই মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন।

রোববার ভোরের দিকে মেহেদীর সফরসঙ্গীরা মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ আহত ১৪

পুলিশ জানায়, মাহাদী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার বাবা। তবে তাৎক্ষণিক তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

এম.নাসির/২১

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ