মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

জাপানি বিনিয়োগ বাড়াতে জাইকাকে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব

জাপানি বিনিয়োগ বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) চারটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে তিনি এসব প্রস্তাব দেন।

চার প্রস্তাব

  1. বাংলাদেশ-জাপান স্কিলস পার্টনারশিপ বা দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলা
  2. বিশ্বমানের একটি প্রযুক্তি ও উদ্ভাবন নগরী স্থাপন
  3. কৃষি আধুনিকীকরণ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগ বাড়ানো
  4. জ্বালানি নিরাপত্তায় গত বছরের মতো বিশেষ বাজেট সহায়তা অব্যাহত রাখা

জাইকার প্রেসিডেন্ট এসব উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী এখন জাপানে রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে জাপানি কোম্পানির

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়, আজকের পত্রিকা

ছবি: ↑PON(ウエポン) on Japanese Wikipedia / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি

আরও পড়ুন  চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ