বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ পদে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। কর্মস্থল ঢাকা, তবে মাসে অন্তত ১২ থেকে ১৪ দিন মাঠ পরিদর্শনে যেতে হবে।

বেতন ও সুবিধা

শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৮৯,১৮০ টাকা, চাকরি স্থায়ী হলে মাসিক ৯৮,৪২০ টাকা। এ ছাড়া দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা এবং মাঠ পরিদর্শনে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা রয়েছে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্ষুদ্র অর্থায়নে অন্তত ২ বছরসহ মোট ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। ৬০–৭০টি শাখা অথবা ৩০০ কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

ডাকযোগে, কুরিয়ারে, সরাসরি বা ই-মেইলে আবেদন করা যাবে। ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পপি, ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। খামের ওপর পদের নাম লিখতে হবে। আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন শুরু ৮ নভেম্বর

আরও পড়ুন: ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১ পদে নিয়োগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

তথ্যসূত্র: পপি, প্রথম আলো

ছবি: Press Information Department / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ