বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগে অনলাইনে আবেদন চলছে। পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে ৩০ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন। চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ধাপ
- শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর (প্রথম দফা), সকাল ৮টা
- লিখিত পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
প্রথম দফায় মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুরসহ কয়েকটি জেলার প্রার্থীদের পরীক্ষা হবে। অন্য জেলার সূচি পুলিশের ওয়েবসাইটে দেওয়া আছে। নিয়োগপ্রক্রিয়ায় কোনো টাকা লেনদেন না করতে প্রার্থীদের সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।
আরও পড়ুন: পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Shadman Samee from Dhaka, Bangladesh / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি


