বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হচ্ছে না। ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ নিয়ে বোম্বে হাইকোর্টে শুনানিতে দেশটির সরকার আশ্বাস দিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আদালতও নির্দেশটির কার্যকারিতা স্থগিত রেখে পরবর্তী শুনানি ২ নভেম্বর বেলা তিনটায় নির্ধারণ করেছেন।
ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ নিয়ে শুনানি
প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ শুনানির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন, কারণ বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তরের (এফআরআরও) নির্দেশ অনুযায়ী বুধবারের মধ্যে তাঁকে ভারত ছাড়তে হতো।
কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং শুনানির জন্য সময় চান এবং আদালতকে আশ্বস্ত করেন যে পরবর্তী শুনানি পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
আরও পড়ুন: সমালোচনার জবাবে দীর্ঘ পোস্ট রাশমিকার: ‘নিজের সিদ্ধান্তে আমি সুখী’
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: A.Savin / উইকিমিডিয়া কমন্স (FAL) — মূল ছবি


