মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি প্রায় ৯ কোটি রুপি

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ভারতের বক্স অফিস তথ্য অনুযায়ী, ছবিটির প্রায় ২ লাখ টিকিট বিক্রি হয়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৮ কোটি ৭২ লাখ রুপি। এর ৮৭ শতাংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে।

ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে সানি দেওল রয়েছেন। আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে।

আইম্যাক্সে বাড়তি চাহিদা

ভারতে ছবিটির মোট শোর মাত্র ৩ দশমিক ৮ শতাংশ আইম্যাক্সে হলেও অগ্রিম বিক্রির প্রায় ২৫ শতাংশ আয় এসেছে আইম্যাক্স থেকে। ১৪০টি আইম্যাক্স শোতে ২৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি আইম্যাক্স শোতে গড়ে ১৭০টি টিকিট বিক্রি হয়েছে, যেখানে সাধারণ শোতে এই সংখ্যা গড়ে ৩৫। আইম্যাক্সের একেকটি টিকিটের গড় দাম প্রায় ১ হাজার ৯৫ রুপি, সাধারণ শোতে প্রায় ৩৮০ রুপি।

আরও পড়ুন  ষোল বছর পর অর্জুন রামপাল বললেন, শাহরুখের চরিত্রটি বিরক্তিকর ছিল

তথ্যসূত্র: ভারতীয় বক্স অফিস প্রতিবেদন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ