বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিদেশে প্রতারণা-নির্যাতন ঠেকাতে শক্তিশালী ট্রেড ইউনিয়নের তাগিদ

বিদেশে কাজ করতে গিয়ে অনেক অভিবাসী শ্রমিক প্রতারণা, নির্যাতন ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হচ্ছেন। তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রমিকনেতারা। বিশেষ করে নারী শ্রমিকদের সুরক্ষায় আরও জোর দেওয়ার কথা বলেছেন তাঁরা।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ আয়োজিত ‘যুব সম্মেলন ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন।

দেড় কোটির কাছাকাছি অভিবাসী শ্রমিক

সম্মেলনে জানানো হয়, ২০০৬ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ১ কোটি ৪১ লাখ মানুষ কাজ নিয়ে বিদেশে গেছেন, যাঁদের ৭৭ শতাংশই নিম্নদক্ষ বা আধা-দক্ষ। ফলে বিদেশে যাওয়ার প্রক্রিয়া থেকে কর্মক্ষেত্র পর্যন্ত প্রতিটি ধাপে তাঁরা প্রতারণা, অতিরিক্ত খরচ ও নির্যাতনের ঝুঁকিতে থাকেন।

আরও পড়ুন  মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর শীর্ষে বাংলাদেশ

বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেশের গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত বিষয়। মূল প্রবন্ধে বলা হয়, স্কপের ৯ দফায় অভিবাসী শ্রমিকদের অধিকার যুক্ত হয়েছে, শ্রম সংস্কার কমিশনও সুপারিশ করেছে এবং সংসদে অভিবাসন নিয়ে ককাস কাজ শুরু করেছে।

দালাল আর দক্ষতার ঘাটতি বড় সমস্যা

বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর বলেন, অনেকে এক কাজের কথা বলে বিদেশে গিয়ে অন্য কাজে যুক্ত হন; এর কারণ দক্ষতার অভাব ও দালালনির্ভর অভিবাসন। জাতীয়তাবাদী শ্রমিক দলের নাসরিন আক্তার দিনা অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অসাধু দালাল চক্রকে বড় সমস্যা বলে উল্লেখ করেন। সমাজতান্ত্রিক দল শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী শ্রমিকেরা, দেশে ফেরার পর অনেকে পারিবারিক সংকটেও পড়েন।

আরও পড়ুন  ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

আইসোশ্যালের চেয়ারপারসন ড. অনন্য রায়হান সতর্ক করেন, বিশ্বজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে; ট্রেড ইউনিয়ন শক্তিশালী না হলে শ্রমিকদের ভাগ্য বদলানো কঠিন।

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন, ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার নির্দেশ

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: Tms masum / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ