বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

১ ইউরোয় যত খুশি ভোট: মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ রোনালদোর

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তিতে উয়েফা ও ফ্রান্স ফুটবল সাময়িকী নতুন এক পুরস্কারের আয়োজন করেছিল—‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট)। ভক্তদের ভোটে সেটি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। তবে আলোচনার কেন্দ্রে ভোটের নিয়ম: প্রতিটি ভোটের জন্য খরচ ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা), আর যত খুশি ততবার ভোট দেওয়া গেছে।

কোন মৌসুম জিতল

ভোটটা আসলে খেলোয়াড় নয়, ব্যালন ডি’অরজয়ী মৌসুম বাছাইয়ের। ১ অক্টোবর শুরু হওয়া পোল শেষ হয় মঙ্গলবার রাতে। বিজয়ী হয়েছে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর—২০০৮ সালের মৌসুম। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতে ৪৯ ম্যাচে ৪২ গোল করেছিলেন তিনি। দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের মৌসুম, যে পঞ্জিকাবর্ষে তিনি ৯১ গোল করে গার্ড মুলারের রেকর্ড ভেঙেছিলেন।

আরও পড়ুন  গরম পানিতে বানরের গোসল, ভিডিও ভাইরাল

আর্জেন্টাইন দৈনিক ক্ল্যারিনের তথ্যমতে, রোনালদো পেয়েছেন ৪৪৬ পয়েন্ট, মেসি ২৮১। শীর্ষ ১২টি অবস্থানই মেসি-রোনালদোর দখলে; ব্রাজিলের রোনালদো নাজারিওর ২০০২ সালের মৌসুম ১৩তম। আয়োজকেরা আগেই জানিয়েছিলেন, এ পুরস্কারের জন্য কোনো ট্রফি দেওয়া হবে না।

ব্যালন ডি’অর অব অলটাইম নিয়ে জালিয়াতির অভিযোগ

ভোট চলাকালে কারচুপির অভিযোগ উঠলেও ব্যালন ডি’অরের ওয়েবসাইট তা নাকচ করেছে। তাদের দাবি, একের বেশি ভোট দিয়েছেন মাত্র ৫ হাজার ৯ জন ব্যবহারকারী; এর মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬টি পর্যন্ত ভোট দিয়েছেন।

তালিকায় ছিলেন একাধিকবার ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তি—মেসি, রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল-হাইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেদো দি স্তেফানো।

আরও পড়ুন  পঞ্চগড় থেকে ক্যামেরায় এভারেস্ট, আট বছরের অনুসন্ধান সফল আলোকচিত্রী ফিরোজের

আরও পড়ুন: পাড়িক্কাল ১৯৯ রানে আউট, আম্পায়ারের সিদ্ধান্তে হতাশার ভিডিও ভাইরাল

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Tkotw12 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ