বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মাওকে নিয়ে রসিকতায় চীনে বিপাকে এমবাপ্পে, ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

একটি রসিকতাই কাল হলো। চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মজা করে দেশটিতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি নিজে ক্ষমা চাওয়ার পর বুধবার চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদও। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবর অনুযায়ী, এর জেরে চীনে বন্ধ হয়েছে লা লিগার সম্প্রচার, বাতিল হয়েছে একাধিক বিজ্ঞাপন চুক্তি।

কী বলেছিলেন এমবাপ্পে

ফ্রান্সের অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ এক সাক্ষাৎকারে ইন্টারনেটে ছড়ানো একটি মিম নিয়ে কথা বলছিলেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। মিমে তাঁর মুখ বসানো হয়েছিল এমন একজনের ছবিতে, যাঁকে তিনি ‘সম্ভবত চীনের কোনো স্বৈরশাসক’ বলে উল্লেখ করেন—ইঙ্গিত ছিল মাওয়ের দিকে। পরে অংশটি সরানো হলেও ততক্ষণে ভিডিও ছড়িয়ে পড়ে। চীনে মাওকে নিয়ে প্রকাশ্য বিদ্রূপ অত্যন্ত সংবেদনশীল বিষয়।

আরও পড়ুন  যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন চীনা রেস্তোরাঁমালিক

মঙ্গলবার ফরাসি, চীনা ও ইংরেজিতে ক্ষমা চেয়ে এমবাপ্পে বলেন, তাঁর মন্তব্য ছিল অবিবেচনাপ্রসূত এবং এতে চীন ও প্রবাসী চীনাদের অনেকে কষ্ট পেয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখেছেন।

এমবাপ্পে হারালেন চুক্তি, অ্যাকাউন্ট

চীনা পানীয় প্রতিষ্ঠান ডংপেং এবং দুগ্ধপণ্য প্রতিষ্ঠান মেংনিউ ও মিল্কগ্রাউন্ড তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। শিয়াওহংশু (রেডনোট) ও ওয়েইবোতে তাঁর অ্যাকাউন্ট স্থগিত হয়েছে; শিয়াওহংশুতে তাঁর অনুসারী ছিল ১০ লাখের বেশি। রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিএমজি লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। বেইজিংয়ের অ্যাডিডাস স্টোরে রিয়ালের জার্সি থাকলেও এমবাপ্পের নামের জার্সি দেখা যায়নি বলে জানিয়েছে এএফপি।

চীনে ভক্তরা আদর করে এমবাপ্পেকে ডাকতেন ‘গুইগুই’, অর্থাৎ কচ্ছপ—নিনজা টার্টলসের এক চরিত্রের সঙ্গে চেহারার মিল থেকে। জনপ্রিয়তার শীর্ষ থেকে এক রসিকতায় তিনি এখন সেখানে বিতর্কের কেন্দ্রে।

আরও পড়ুন  ফ্লিপকার্ট বিক্রেতার চিরকুট ভাইরাল: ‘দয়া করে পণ্য ফেরত দেবেন না’

আরও পড়ুন: কারাবাও কাপ: টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি ও লিভারপুল

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Schumi4ever / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ