মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য রেকর্ড ৮৪ লাখ আবেদন

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। সোমবার আয়োজকেরা এ তথ্য জানিয়েছেন।

গ্রুপ পর্বের ম্যাচটি হবে ২০২৭ সালের ১০ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ৩৪ হাজার আসনের এই মাঠেই হবে ফাইনাল, যার টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮০ লাখ।

আয়োজকদের তথ্যমতে, পুরো টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত ১২ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে ১৯৩টি দেশ থেকে। ব্যালটের মাধ্যমে টিকিট বরাদ্দের আবেদন চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ১৪ দলের এই বিশ্বকাপ চলবে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।

আরও পড়ুন  বরখাস্ত টেন হাগের কাছে ক্ষমা চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ