মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

এল নিনোর প্রভাবে খরা ও বন্যা মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বলেন, এই প্রাকৃতিক ঘটনার কারণে খরা ও বন্যা দুটিই তীব্র আকার নিতে পারে। এ জন্য সব প্রতিষ্ঠানের সহযোগিতা দরকার। জরুরি অবস্থার আওতায় অতিরিক্ত অর্থ বরাদ্দ ও ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি উদ্ধারকারী দল পাঠানো হবে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশটির নয়টি বিভাগের ছয়টিতে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু।

তথ্যসূত্র: বলিভিয়া সরকার, এএফপি।

আরও পড়ুন  সৌদি সফরে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ