মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রাতে কুকুরের সঙ্গে ইংরেজিতে আড্ডা, তটিনীর ভিডিও ভাইরাল

শুটিংয়ের ফাঁকে মজার এক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রাতের আবছা আলোয় দুটি কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর তটিনীর ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে কুকুর দুটিকে নিজের কথা বোঝানোর চেষ্টার পাশাপাশি দর্শকদের কাছে জানতে চান, তাঁর ইংরেজি ঠিক হচ্ছে কি না। একটি কুকুরকে ‘বন্ধু’ বলে পরিচয় করিয়ে দেন, যদিও তার নাম জানেন না। শুরুতে কুকুরটিকে আগ্রাসী মনে হলেও পরে আদর করেন তিনি।

আরেকটি কুকুরকে দেখে মজা করে বলেন, এটি দেখতে নাকি হলিউড তারকা কাইলি জেনারের মতো! অভিনয়ের পাশাপাশি গানেও পরিচিত তটিনী।

তথ্যসূত্র: অভিনেত্রীর ফেসবুক পেজ, জাগো নিউজ, দৈনিক ইনকিলাব।

আরও পড়ুন  অতিথি কম হওয়ার ভয়ে অচেনাদের দাওয়াত, বিয়েতে এলেন হাজারো মানুষ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ