বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

চাটখিলে মসজিদের দানবাক্স চুরির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা, মামলা

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়ে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদের ওপর এ হামলা হয় বলে অভিযোগ। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ স্থানীয় পত্রিকা ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। হামলায় আরমান হোসেন নামে আরেকজনও আহত হন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ অক্টোবর সুন্দরপুরের একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সময় তথ্য জানতে চাইলে কয়েকজন তাঁর ওপর লোহার রড দিয়ে হামলা চালান বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটছে।

আরও পড়ুন  রামগঞ্জে এমপির অনুদানের ২৩ জনের তালিকায় ১৫ জনই করপাড়া ইউনিয়নের

তথ্যসূত্র: কালবেলা, যায়যায়দিন।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ