স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। পিএসসির সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রকৌশলী (পুর) বা উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ীভাবে যোগ দেবেন। জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী এ পদের বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
নিয়োগপ্রাপ্তদের ১০ নভেম্বর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগে যোগদানপত্র জমা দিতে হবে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ।


