বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

চার বছর পর মুক্তি পাচ্ছে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘যাপিত জীবন’

শুটিং শুরুর চার বছর পর অবশেষে মুক্তির তারিখ পেল হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’। আগামী ২০ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে দেশভাগ ও ভাষা আন্দোলনের মতো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে। মুক্তির তারিখের সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবির অফিশিয়াল পোস্টার।

২০২২ সালের নভেম্বরে শুটিং শুরু হয়ে এক বছরের মধ্যেই কাজ শেষ হয়েছিল। ছবিটি পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি, যা বললেন ফেসবুক স্ট্যাটাসে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ