বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রামগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় ২ লাখ টাকা জরিমানা, চারটি ড্রেজার অকেজো

লক্ষ্মীপুরের রামগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি ড্রেজার মেশিন অকেজো করা হয় এবং তিন কনটেইনার জ্বালানি তেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের কেথুড়ী পাটোয়ারী বাড়িসংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পরিবহনের সুবিধা না থাকায় ড্রেজারগুলো ঘটনাস্থলেই অকেজো করা হয়।

অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। এমন কর্মকাণ্ড চলতে থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে কৃষক হত্যা: বাবা ও ২ ছেলের যাবজ্জীবন

তথ্যসূত্র: রামগঞ্জ সময় ২৪ (ফেসবুক পেজ)।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ