বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

৯ নভেম্বর থেকে কবিরহাট-মাইজদী রুটে চলবে নোয়াখালী সরকারি কলেজের বাস

আগামী ৯ নভেম্বর থেকে নিয়মিত চালু হচ্ছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের বাস সার্ভিস। এর একটি রুট কবিরহাট থেকে মাইজদী পর্যন্ত, ফলে কবিরহাটের শিক্ষার্থীরা কলেজে যাতায়াতে বড় সুবিধা পাবেন।

ঘোষিত সূচি অনুযায়ী ‘দুর্বার’ বাসটি সকাল ৮টায় কবিরহাট থেকে মাইজদী বাজারের বিসমিল্লাহ টাওয়ারের উদ্দেশে ছাড়বে এবং বেলা ২টায় বিসমিল্লাহ টাওয়ার থেকে কবিরহাটে ফিরবে।

অন্যদিকে ‘দূরন্ত’ বাসটি সকাল ৮টায় সোনাইমুড়ী থেকে মাইজদীর বিসমিল্লাহ টাওয়ারে আসবে এবং বেলা ২টায় সোনাইমুড়ীর উদ্দেশে ফিরবে।

বাসে যাতায়াতের সময় শিক্ষার্থীদের কলেজের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কলেজের ছুটির দিনগুলোতে পরিবহন সেবা বন্ধ থাকবে।

তথ্যসূত্র: কবিরহাট সরকারি কলেজ (স্টুডেন্ট হেল্পলাইন) ও নোয়াখালী এক্সপ্রেস (ফেসবুক)।

আরও পড়ুন  রামগঞ্জে এমপির অনুদানের ২৩ জনের তালিকায় ১৫ জনই করপাড়া ইউনিয়নের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ