রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন সংলগ্ন এলাকায় রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা সুলতানপুর-আগরতলা সড়কও অবরোধ করেন। ফলে দুই গুরুত্বপূর্ণ রেলপথে আটকে পড়ে বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেন, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয় এবং সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি বাসুদেবের বাসিন্দারা।

এর আগে কয়েক দফা আন্দোলন করেও সুফল না পাওয়ায় বাসুদেব ইউনিয়নকে অখণ্ড রাখা এবং সদর উপজেলাকে বিভক্ত করার ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবিতে রেল ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন  ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন

অবরোধ চলাকালে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ