রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন। শনিবার সন্ধ্যায় তাকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর দলগুলোর সঙ্গে আলোচনায় দেখা যায়, নেসেটের ৬৭ জন সদস্য আইজেনকটের পক্ষে এবং ৪৬ জন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছেন।

১২০ আসনের নেসেটে সরকার গঠনে অন্তত ৬১ জনের সমর্থন লাগবে। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন, নেতানিয়াহুর ডানপন্থি-ধর্মীয় জোট ৫৩টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন।

আইজেনকট আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান না। সে ক্ষেত্রে অতি রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তার পক্ষে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে।

আরও পড়ুন  অন্য দেশের অর্থনীতি চেপে ধরার অভিযোগ উড়িয়ে দিল চীন

সরকার গঠনে তিনি ২৮ দিন সময় পাবেন, প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে। ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দেবেন; শেষ পর্যন্ত কেউ সফল না হলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবে। ততদিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন নেতানিয়াহু।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। গাজা যুদ্ধের শুরুর আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক ছিলেন।

তথ্যসূত্র: আল-জাজিরা, জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ