চীন অন্য দেশের অর্থনীতিকে ‘চেপে ধরছে’—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং। বৃহস্পতিবার সাংহাইয়ে চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, চীন শিল্পে বিপুল ভর্তুকি দিয়ে বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও সবুজ প্রযুক্তিপণ্যে বিদেশি বাজার সয়লাব করছে।
দিং বলেন, কিছু প্রতিষ্ঠান ও গণমাধ্যম তথাকথিত ‘চায়না স্কুইজ’ তত্ত্ব প্রচার করছে। এবারের আমদানি মেলায় চার হাজারের বেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, এএফপি।


