বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ইরান যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক দায় রয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলেও জানান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধও এর একটি কারণ।’ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরান যুদ্ধকে পরাজয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে। রিপাবলিকান কৌশলবিদেরা হোয়াইট হাউসে রদবদল এবং ইরান যুদ্ধ ও শুল্কনীতি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন।

তথ্যসূত্র: প্রথম আলো, রয়টার্স।

আরও পড়ুন  হাসিনার অনুরোধ না রাখলেও ড. ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ