বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ পুনর্দখলের পর বড় কোনো অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।

২০১৩ সালে প্রতিনিধি পরিষদে যোগ দেওয়া জেফ্রিসকে শুরু থেকেই ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতেন দলের জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতারা। ন্যান্সি পেলোসির অবসরের পর তাঁকে স্পিকার পদে আনার পরিকল্পনা নিয়ে তাঁরা নিয়মিত আলোচনায় বসতেন।

প্রায় দেড় দশক পর সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে। স্পিকার হলে ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরে কংগ্রেসের এজেন্ডা নির্ধারণে জেফ্রিসের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ