রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

চার দেশের নাগরিকদের জন্য অনলাইনে তাৎক্ষণিক ই-ভিসা চালু করল সৌদি আরব

মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে সৌদি আরব। এখন থেকে এসব দেশের নাগরিকেরা দূতাবাসে না গিয়ে অনলাইনেই তাৎক্ষণিক ই-ভিসা নিতে পারবেন, চাইলে সৌদি আরবে পৌঁছেও ভিসা নেওয়া যাবে।

শনিবার (৭ নভেম্বর) সৌদি পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়। নতুন নিয়মে একাধিকবার প্রবেশের সুবিধাসহ পর্যটন ভিসার আবেদন করা যাবে।

এই ভিসায় ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান-প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া এবং দেশটিতে থাকা আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে।

তবে কিছু শর্তও রয়েছে। ভিসার মেয়াদের মধ্যেই সৌদি আরব ছাড়তে হবে, মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। এ ভিসায় বেতনভুক্ত কোনো কাজ করা যাবে না এবং হজ মৌসুমে ওমরাহ পালন করা যাবে না।

আরও পড়ুন  নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট

সৌদি আরবে নিযুক্ত মেক্সিকো ও সার্বিয়ার কূটনীতিকেরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে পর্যটন, বাণিজ্য ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে।

তথ্যসূত্র: আরব নিউজ, জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ