রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে নতুন আমির হাফিজ উল্লাহ

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এর মধ্য দিয়ে ২৩ বছর পর জেলা জামায়াত নতুন নেতৃত্ব পেল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরে জেলা জামায়াত কার্যালয়ের সামনে রুকন সম্মেলন ও শপথ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুম। শপথ পাঠের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন নতুন আমির।

সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথি এটিএম মাছুম বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য হাফিজ উল্লাহ আমির নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

এর আগে ৪ নভেম্বর জামায়াত আমির ডা. শফিকুর রহমান সারা দেশের ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন। নতুন আমির হাফিজ উল্লাহ এত দিন জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন, আর রুহুল আমীন ভূঁইয়া টানা ২৩ বছর জেলা আমিরের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ