মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ছুটি শেষে হাইকোর্টের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন

অবকাশকালীন ছুটি শেষে বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।

আদেশ অনুযায়ী, ছুটির পর প্রথম কর্মদিবস রোববার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো বিচারকাজ শুরু করেছে।

একই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের ১ নম্বর আদালতকক্ষের সামনের করিডরে প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি ছিল।

সাধারণত অবকাশ শেষে মামলাজট কমাতে ও বিচারকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেঞ্চ পুনর্গঠন করা হয়। কোন বেঞ্চ কোন ধরনের মামলা শুনবেন, তা আদেশে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সরকারের অনুমোদনেও বৈধ হয় না বিচারবহির্ভূত হত্যা: আইজিপির বক্তব্যের নিন্দা টিআইবির

তথ্যসূত্র: বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ