মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সাংবাদিক আলিফ ফকির হত্যায় দুই আসামির স্বীকারোক্তি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত সাংবাদিকের পুরো নাম লুৎফুজ্জামান ফকির, যিনি আলিফ ফকির নামে পরিচিত ছিলেন।

দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়ার ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং তেরিবাজারের মো. সাব্বির আহমেদ (২৫) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারক নুরুল কবির ভূঁইয়ার কাছে জবানবন্দি দেন। এর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ধনপুর বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে জবানবন্দির বিস্তারিত জানাননি তিনি। জবানবন্দিতে আসা অন্যদের নাম যাচাই করছে পুলিশ।

তথ্যসূত্র: আদালত ও দুর্গাপুর থানা-পুলিশ, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের ভূমিকা জানতে হাইকোর্টে রিট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ