তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্তকে দেশের দীর্ঘমেয়াদি কল্যাণের পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানান, চলতি অর্থবছরে এ খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির পরিকল্পনা ছিল। কিন্তু মাত্র আড়াই মাসেই এর অর্ধেক, অর্থাৎ প্রায় ২৪ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে।
সরকারের ভাষ্য, ভর্তুকির এই চাপ সামাল দিতে এবং জ্বালানি সরবরাহ টেকসই রাখতেই দাম সমন্বয় করতে হয়েছে। তবে দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের খরচ বাড়ছে বলে সমালোচনাও রয়েছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


