মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পুলিশকে আর ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালানো হয়েছে, এখন আর সেভাবে চলবে না। নির্বাচিত সরকার জনগণের জন্য পুলিশ পরিচালনা করবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। আগের সরকারের কোনো জবাবদিহি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা জরুরি। তিনি জুয়েলারি ব্যবসায়ীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক ভূমিকা রাখার আহ্বান জানান।

তথ্যসূত্র: অনুষ্ঠানস্থল থেকে প্রাপ্ত তথ্য

আরও পড়ুন  নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, : আসিফ নজরুল

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ