মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ইউক্রেনের ওলেশকিতে স্থানীয় যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরে স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। হোয়াইট হাউস শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই সমঝোতায় মধ্যস্থতা করেছেন। তাঁর প্রতিনিধি রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার দখলে থাকা ওলেশকিতে প্রায় ২ হাজার বেসামরিক মানুষ আটকে আছেন। খাবার, পানি ও বিদ্যুতের তীব্র সংকটে তাঁরা মানবিক বিপর্যয়ের মুখে রয়েছেন। যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য সেখানে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া।

যাঁরা শহর ছাড়তে চান, তাঁদের সহায়তা ও পরিবহন সুবিধা দেওয়া হবে। তাঁরা রাশিয়া বা ইউক্রেনের যেকোনো গন্তব্যে যেতে পারবেন। তবে যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, তা জানানো হয়নি।

আরও পড়ুন  নিরাপত্তা শঙ্কায় ২০২৭ সালের ডাকার র‍্যালি সৌদি আরবে হচ্ছে না

তথ্যসূত্র: হোয়াইট হাউস

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ