বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব

বাংলাদেশ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কিনতে ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য দুটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে।

প্রথম প্রকল্পের আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকায় ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কেনা হবে। দ্বিতীয় প্রকল্পে ২ হাজার ২৮০ কোটি টাকায় কেনা হবে ১ হাজার ১টি বিশেষায়িত যান, যার মধ্যে রয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণ যান, অল-টেরেইন ভেহিকল, ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ও অপরাধস্থল পরিদর্শন ভ্যান। নদীপথে টহলের জন্য স্পিডবোটের প্রয়োজনের কথাও বলা হয়েছে।

কেন প্রয়োজন

প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে দেশের ৬৩৯টি থানার জন্য পুলিশের যানবাহন রয়েছে মাত্র ১ হাজার ২৩৭টি, অর্থাৎ থানাপ্রতি দুটিরও কম। এর প্রায় ৬৪ শতাংশ যানবাহনের বয়স ১০ বছরের বেশি।

আরও পড়ুন  কোন সীমান্ত দিয়ে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানে না বিজিবি

পুরোপুরি সরকারি অর্থায়নে প্রকল্প দুটি চলতি অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রায় ২ হাজার পুলিশ সদস্যকে গাড়ি চালনা ও মেরামতের প্রশিক্ষণও দেওয়া হবে। তবে একনেকের অনুমোদনের পরই প্রকল্প দুটি চূড়ান্ত হবে।

তথ্যসূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ