মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সপ্তাহের শুরুতে সূচক কমল ১৮ পয়েন্ট, ব্যাংক খাতে উত্থান

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ১ দশমিক ৬৬ পয়েন্ট।

এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৩টির দর কমেছে, বেড়েছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির। লেনদেন আগের দিনের চেয়ে ১৪ শতাংশ কমে ৪৩০ কোটি টাকায় নেমেছে। বাজার মূলধন কমেছে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।

ব্যতিক্রম ব্যাংক খাত

সামগ্রিক পতনের মধ্যেও ব্যাংক খাতের শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে। মোট লেনদেনের ২৩ দশমিক ১ শতাংশই ছিল এই খাতের। অন্যদিকে পাট খাত ৩ দশমিক ৭ শতাংশ, সিমেন্ট ৩ দশমিক ৬ শতাংশ এবং সিরামিক খাত ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

আরও পড়ুন  বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা শুরু

দর বৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স (৯.২৮ শতাংশ)। আর দর পতনের শীর্ষে ছিল আরামিট সিমেন্ট (৯.০৯ শতাংশ)।

ব্রোকারেজ হাউসগুলো বলছে, নতুন ইতিবাচক খবরের অভাব, আয় ও লভ্যাংশ নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তথ্যসূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ