মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সার্বিয়ার নির্বাচনে ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন ভুচিচ

সার্বিয়ার আগাম সংসদ নির্বাচনে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ। রোববার (২৫ অক্টোবর) ভোট গ্রহণের পর তিনি এ কথা জানান। সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন ভুচিচ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চূড়ান্ত ফল এখনো ঘোষণা না হলেও ভুচিচ বলেছেন, তাঁর দল হেরে গেছে। তাঁর হিসাবে ছাত্রদের ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে, আর তাঁর দল পেতে পারে ১০৫টি আসন। অন্য কোনো দল সংসদে আসতে পারেনি বলেও জানান তিনি।

রেলস্টেশন দুর্ঘটনা থেকে আন্দোলন

২০২৪ সালে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দুর্নীতি ও কর্তৃত্ববাদের অভিযোগে ছাত্ররা আন্দোলন শুরু করেন। প্রায় দুই বছর ধরে চলা সেই আন্দোলনের মুখে গত সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দেন ভুচিচ।

আরও পড়ুন  ভাইরাল ভিডিও: রাহুল গান্ধী হাইওয়েতে ট্রাক চালাচ্ছেন

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এটিই ভুচিচের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ