মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

টোকিওতে আজ তারেক রহমান-তাকাইচি শীর্ষ বৈঠক

চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানো এই বৈঠকের মূল লক্ষ্য।

সূচি

  • জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (কান্তেই) গার্ড অব অনারের পর স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হবে
  • দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলবে আনুষ্ঠানিক আলোচনা
  • ১২টা ১৫ মিনিটে যৌথ সংবাদ বিবৃতি
  • এরপর প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন তাকাইচি

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ প্রায় ১৫ জন কর্মকর্তা থাকবেন।

আরও পড়ুন  তুরাগতীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু

দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনের পর এটি প্রধানমন্ত্রীর তৃতীয় রাষ্ট্রীয় সফর। সোমবার তিনি টোকিওর নারিতা বিমানবন্দরে পৌঁছান। এর আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন তিনি।

আরও পড়ুন: নতুন পে-স্কেলেও বাড়েনি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন, কারণ কী

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

ছবি: Cabinet Secretariat / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ