শুক্রবার, অক্টোবর 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লুলার জয়ে ব্রাজিলের মুদ্রার দরপতন, শেয়ারবাজারে ধস

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার অপ্রত্যাশিত জয়ের পর ব্রাজিলের মুদ্রার দরপতন হয়েছে নজিরবিহীনভাবে। সোমবার এক দিনেই মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর ৮ শতাংশ কমে যায়, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।

ব্রাজিলের মুদ্রার দরপতন, সঙ্গে শেয়ারবাজারেও ধস

প্রতি ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার নেমে আসে ৫ দশমিক ৪১-এ। সাও পাওলো স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বোভেসপা কমেছে ১৩ দশমিক ৯ শতাংশ; একপর্যায়ে জরুরি ভিত্তিতে লেনদেন সাময়িক বন্ধ রাখতে হয়। কিছু বন্ডের সুদহার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২০ সালের করোনা মহামারির পর এটিই বোভেসপার সবচেয়ে খারাপ দিন।

রোববার দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারান বামপন্থী লুলা। সরকারি ঋণ ও ব্যয় বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

আরও পড়ুন  কানাডা-রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকায় দেড় লাখ টন পটাশ সার কিনবে সরকার

আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Oleg Yunakov / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ