মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট বিধ্বস্ত, ৯ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিয়ারজেট বিধ্বস্ত হয়ে উড়োজাহাজের ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে পাম বিচ কাউন্টির একটি আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মার্কিন বেসামরিক বিমান চলাচল সংস্থা (এফএএ) জানায়, ব্যক্তিগত জেটটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস একে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

তথ্যসূত্র: এফএএ, এনটিএসবি, এএফপি।

আরও পড়ুন  মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট আজ, ঝুঁকিতে ট্রাম্পের কংগ্রেস নিয়ন্ত্রণ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ