বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বান্দরবানের ৮ সরকারি বিদ্যালয়ে দুই-তৃতীয়াংশ শিক্ষকের পদ শূন্য

তীব্র শিক্ষক সংকটে বান্দরবানের সাত উপজেলার আটটি সরকারি উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এসব বিদ্যালয়ে শিক্ষকের ২২৩টি অনুমোদিত পদের মধ্যে ১৫০টি, অর্থাৎ প্রায় ৬৭ শতাংশই শূন্য।

বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ৭ হাজার ৫৫৬ জন। প্রয়োজনের মাত্র এক-তৃতীয়াংশ শিক্ষক দিয়ে চলায় নিয়মিত ক্লাস ও পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে গণিত, বিজ্ঞান, ইংরেজি ও আইসিটিতে।

বান্দরবান সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে ৫৩টি করে পদের বিপরীতে শিক্ষক আছেন যথাক্রমে ২০ ও ১৯ জন। রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ২৭টি পদের বিপরীতে শিক্ষক মাত্র চারজন। কর্মচারী সংকটের কারণে শিক্ষকদের দাপ্তরিক কাজও করতে হচ্ছে।

তথ্যসূত্র: বিদ্যালয় সূত্র, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  কক্সবাজারে রিসোর্টে আগুন: ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ