বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ১৩৯টিতে

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এবার বেড়েছে ৯১টি।

শূন্য পাস প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১টি, মাদ্রাসা বোর্ডের ৫৫টি ও কারিগরি বোর্ডের ৫৭টি। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি দিনাজপুর বোর্ডে, ৪৯টি। রাজশাহী বোর্ডে ৩৯টি ও ঢাকা বোর্ডে ২৬টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।

অন্যদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমে হয়েছে ১৩৯টি, যা গত বছর ছিল ৩৪৫টি। এবার মোট ৯ হাজার ৩৯০টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

তথ্যসূত্র: শিক্ষা বোর্ড, দ্য ডেইলি স্টার বাংলা।

আরও পড়ুন  মেট্রোরেল সেবার ওপর থেকে ভ্যাট তুলে নিলো এনবিআর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ