বাংলা ছবি “লক্ষ্মীকান্তপুর লোকাল”-এর জন্য টরন্টোর ১১তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাম কমল মুখোপাধ্যায়।
পুরস্কারটি তিনি ভাগ করে নিয়েছেন “চান্দু চ্যাম্পিয়ন”-এর পরিচালক কবির খানের সঙ্গে।
অ্যাঞ্জেল ক্রিয়েশনসের ব্যানারে সঙ্গীতা সিনহা প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম ও কৌশিক গঙ্গোপাধ্যায়। ২০২৩ সালে “এক দুয়া” ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই পরিচালক।
তথ্যসূত্র: বিজএশিয়ালাইভ।


