বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নবীন লেখকদের থাকার জন্য লন্ডনের ফ্ল্যাট দান করলেন ফোবি ওয়ালার-ব্রিজ

লন্ডনে ক্যারিয়ারের শুরুতে থাকা লেখকদের আবাসন সংকট লাঘবে নিজের কেনা একটি ফ্ল্যাট দান করেছেন ‘ফ্লিব্যাগ’ নির্মাতা ও অভিনেত্রী ফোবি ওয়ালার-ব্রিজ।

৪১ বছর বয়সী এ তারকা ‘রাইটার্স ব্লক’ নামের নতুন থিয়েটার উদ্যোগের জন্য ফ্ল্যাটটি কিনেছেন। সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা লেখকেরা সেখানে বিনা ভাড়ায় থাকতে পারবেন, শুধু ইউটিলিটি বিল দিতে হবে।

উদ্যোগটিতে আর্থিক সহায়তাও দিয়েছেন ওয়ালার-ব্রিজ। ‘অ্যাডোলেসেন্স’-এর সহনির্মাতা জ্যাক থর্নও এর পৃষ্ঠপোষকদের একজন। শিল্পজগতে শ্রেণিবৈষম্য কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  ভিকির জন্মদিনে কী লিখলেন অভিনেত্রী?

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ