বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

কবিরহাট পৌরসভায় সেবা কার্যক্রমে ধীরগতি, ভোগান্তিতে বাসিন্দারা

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় নাগরিক সেবায় ধীরগতির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সের মতো সেবা পেতে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

গত ১২ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসকের দায়িত্ব নেন। বাসিন্দাদের প্রত্যাশা ছিল, এতে কাজে গতি আসবে। কিন্তু অনেক ফাইল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে অভিযোগ।

পৌরসভার এক কর্মচারী জানান, প্রশাসকের ইউজার আইডি চালু না হওয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দৈনিক জনবাণী।

আরও পড়ুন  রামগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় ২ লাখ টাকা জরিমানা, চারটি ড্রেজার অকেজো

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ