হবিগঞ্জের বাজারে এক সপ্তাহের ব্যবধানে মুরগি, ময়দা ও কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম, কাঁচামরিচ ও দেশি রসুনের দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
যা বেড়েছে
সোনালি মুরগি কেজিপ্রতি ৩৩০-৩৪০ টাকা এবং হাইব্রিড ৩০০-৩১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। গাজর ১৪০-১৬০ টাকা, ধনেপাতার দাম প্রায় দ্বিগুণ হয়ে ৬০-৮০ টাকা।
যা কমেছে
ডিম হালিতে ৪ টাকা কমে ৪২-৪৪ টাকা। কাঁচামরিচ কেজিতে ৩০-৪০ টাকা কমে ৫০-৬০ টাকা, দেশি রসুন ১১০-১২০ টাকা। শীতের সবজি আসায় মুলা ও বাঁধাকপি নেমেছে ২৫-৩০ টাকায়।
ব্রয়লার মুরগি, চাল, ভোজ্যতেল, মাছ ও মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
তথ্যসূত্র: দৈনিক তৃতীয় মাত্রা।


