বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শিল্পাঞ্চলের অস্থিরতা দ্রুত সমাধানে সরকার ও মালিকদের উদ্যোগ চাইলেন শফিকুর রহমান

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতা দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।

গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ চলাকালে আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিন্দা জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াত ১৫ দফা দাবিও তুলে ধরেছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আলিজা জামান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ