বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সংহতি জি এম কাদেরের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে আন্দোলন দমনে বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে বর্তমান বেতনে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ সরকার সহানুভূতি না দেখিয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

গাজীপুরে আহত হয়ে শ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান জাপা চেয়ারম্যান।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, কয়েক মাসেই চূড়ান্ত করবে বোর্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ